ইরানী কুরআন বিষয়ক সংবাদ সংস্থা (IQNA), «SANA NEWS»ওয়েবসাইট থেকে রিপোর্ট করেছে: চার দিন বিশিষ্ট এই সম্মেলনে বিভিন্ন দেশ থেকে মুসলমান মহিলা পুলিশ অংশগ্রহণ করেছে। যার মধ্যে বাংলাদেশ, ইরান, তুরস্ক, তাজিকিস্তান, আলজেরিয়া, নাইজেরিয়া, মালয়েশিয়া, আফগানিস্তান, ইন্দোনেশিয়া, ইরাক, ওমান এবং মিশরের মহিলা পুলিশেরা অংশ গ্রহণ করেছে।
এই সম্মেলনে পাকিস্তানের জাতীয় এসেম্বলির বক্তা, «ফাহমিদা মির্জা» তার বক্তৃতায় বলেছেন, আইন প্রয়োগকারী প্রতিষ্ঠানগুলো এবং শান্তি ও নিরাপত্তা উন্নয়ন কাজের ক্ষেত্রে মুসলমান মহিলা পুলিশদের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে।
এই অনুষ্ঠানে জার্মানের রাষ্ট্রদূত «মাইকেল কোচ» এবং পাকিস্তানের জাতীয় পুলিশ ডিরেক্টর «ওয়াসিম কাওছার», মহিলা পুলিশদের বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে বক্তৃতা প্রদান করেন।
এই সম্মেলন সর্বপ্রথম, আফগানিস্তানের রাজধানী কাবুলে ৮৬ সালে অনুষ্ঠিত হয়েছে। যার বিষয়বস্তু ছিল «ভবিষ্যৎ নিরাপত্তার ক্ষেত্রে মুসলিম মহিলা পুলিশের ভূমিকা»।
#903048