ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : সাইয়্যেদুশ শোহাদা ইমাম হুসাইন (আ.) ও তাঁর সাথীদের পবিত্র শাহাদত স্মরণে বাংলাদেশের বিভিন্ন জেলা শহর ও গ্রামে বিশেষ শোক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১লা মহররম হতে ১০ই মহররম এ শোক মজলিশ অব্যাহত থাকবে। এ সকল শোক মজলিশ, পবিত্র কুরআন তেলাওয়াত, আহলে বাইত (আ.) ও ইমাম হুসাইন (আ.) এর জীবনী’র উপর আলোকপাত করে বক্তব্য, নওহা, মার্সিয়া ও মাতমের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে।
যে সকল অঞ্চলে শোক মজলিশ পালিত হচ্ছে তন্মধ্যে রয়েছে, রাজধানী ঢাকার মীরপুর, মুহাম্মাদপুর, হোসাইনী দালান, মগবাজার, পল্টনসহ বিভিন্ন ইমামবাড়ী।
খুলনা, খালিশপুর, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন অঞ্চলেও এ শোক মজলিশ অনুষ্ঠিত হচ্ছে।
এদিকে জেলা শহর যশোর সদরসহ ঝিকরগাছা, শার্শা, উলোশী, বেনাপোলে মজলিশ অনুষ্ঠিত হচ্ছে। সাতক্ষীরা সদরসহ পাটকেলঘাটা, পারুলিয়া, দেবহাটা, নূরনগরসহ অন্যান্য অঞ্চলে ইমাম হুসাইন (আ.) ও কারবালার শহীদদের স্মরণে বিভিন্ন শোক মজলিশ অনুষ্ঠিত হচ্ছে।#