IQNA

কারবালা এবং আশুরার ঘটনা সম্পর্কে বিশেষ সংখ্যা বের হয়েছে

16:23 - December 07, 2011
সংবাদ: 2234972
শিল্প ও সংস্কৃতি বিভাগ: ইরানী ইসলামী প্রজাতন্ত্রের কাউন্সিলারের সহায়তায়, বাকুতে “GANG FYKYR” (যুবকদের চিন্তা) নামক পত্রিকায় কারবালা এবং আশুরার ঘটনা সম্পর্কে বিশেষ সংখ্যা বের হয়েছে।
ইরানী কুরআন বিষয়ক সংবাদ সংস্থা (ইকনা), ইসলামী সংস্কৃতি এবং সম্পর্ক সংস্থার রিপোর্ট: কারবালা এবং আশুরার সত্যিকার ঘটনা সম্পর্কে ১৬ পাতা বিশিষ্ট বিশেষ সংখ্যা ১০০০ কপি বের হয়েছে।
এই বিশেষ সংখ্যার কয়েকটি বিষয় হচ্ছে, “কারবালার নারীগণ”, “আলে সুয়ুদ মহরম মাসকে ভয় পায়”, “তারা জীবনের পথে জীবন দিয়েছে”, “ইরাকে বসবাস-কৃত খ্রিস্টানরা মহরম মাসের জন্য নববর্ষের অনুষ্ঠান উদযাপন করবে না”, “শোকের জ্ঞানসম্পন্নতা”, “সামাজিক এবং দার্শনিক দৃষ্টিতে কারবালার ঘটনা”।
বাকুতে ইরানী ইসলামী প্রজাতন্ত্রের কাউন্সিলার, বাকুতে ইরানী বিভিন্ন প্রতিষ্ঠানে এই বিশেষ সংখ্যা বিতরণ করার কথা বলেছেন এবং মুসলমান ও Azarbaijan-এর আগ্রহী জনতাদের বিভিন্ন অনুষ্ঠান পরিচালনার জন্য আগ্রহ প্রদান করেছেন।
910600#
captcha