IQNA

লাহোরে, ইরানী কালচার সেন্টারে আশুরার শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

13:40 - December 08, 2011
সংবাদ: 2235169
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: পাকিস্তানে লাহোরের অধিবাসীরা ইমাম হোসাইন (আ.)-এর আশুরার শোকানুষ্ঠান ইরানী কালচার সেন্টারে উদযাপন করেছে।
ইরানী কুরআন বিষয়ক সংবাদ সংস্থা (ইকনা), ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার উদ্ধৃত রিপোর্ট: মহরম মাসের দশ তারিখ উপলক্ষে, আবা আব্দিল্লাহিল হোসাইন (আ.)-এর আশুরার শোকানুষ্টান ৬-ই ডিসেম্বর, মঙ্গলবারে, মহাদূত “বানী আসাদ”, ইরানী কালচার সেন্টারের ভারপ্রাপ্ত কাউন্সিলার “আব্বাস ফামাওয়ার”, পাকিস্তানে অবস্থিত ইরানী পরিবারবর্গ এবং ইরানী ছাত্রদের উপস্থিতেতে লাহোরে, ইরানী কালচার সেন্টারে ইমাম রেজা (আ.) হলে অনুষ্ঠিত হয়েছে।
যিয়ারতে আশুরা পাঠের মাধ্যমে এই শোকানুষ্টান শুরু হয় এবং তারপর হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন “মুসাভি জাদে” কারবালার ঘটনা সম্পর্কে বিশেষ বক্তৃতা প্রদান করেন এবং কারবালার শহীদদের স্মরণে মার্সিয়া এবং মাতমের মাধ্যমে এই অনুষ্ঠান শেষ হয়।
এবং সর্বশেষে হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুসাভি জাদে যোহর এবং আসরের নামাজ পড়ান।
911465#
captcha