IQNA

মিশরে প্রথম বারের মতো ইমাম হোসইন (আ.)-এর শোকানুষ্ঠান উদযাপন

23:29 - December 08, 2011
সংবাদ: 2235272
আন্তর্জাতিক বিভাগ: ইমাম হোসাইন (আ.)-এর আশুরার শোকানুষ্ঠান মিশরে চলতি বছরে প্রথম বারের মত অনুষ্ঠিত হয়েছে কিন্তু সালাফি প্রতিনিধিদের হামলার জন্য এই শোকানুষ্ঠান অসমাপ্ত থাকে।
ইরানী কুরআন বিষয়ক সংবাদ সংস্থা (ইকনা), “Altvafq” খবর নেটওয়ার্কের উদ্ধৃত রিপোর্ট: ইমাম হোসাইন (আ.)-এর আশুরার শোকানুষ্ঠান মিশরে চলতি বছরে প্রথম বারের মত অনুষ্ঠিত হয়েছে কিন্তু সালাফি প্রতিনিধিদের হামলার জন্য এই শোকানুষ্ঠান অসমাপ্ত থাকে এবং শিয়াদের সাথে সুন্নিরাও এই শোকানুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এই শোকানুষ্ঠানে সালাফি প্রতিনিধিদের আক্রমণের পূর্বেও ইমাম হোসাইন (আ.)-এর সম্মানার্থে কায়রো শহরে কালো কাপড় এবং পতাকা ঝুলানো হয়েছিল এবং মিশরের শিয়া নেতা আলোল বাইত কাউন্সিলের চেয়ারম্যান “মোহাম্মাদ আল-দারিনী” অভিনন্দন জানিয়েছেন।
আহলে সুন্নতের ওলামা “আহমেদ সুবহ্” এই শোকানুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং বলেন, আমারা ইমাম হোসাইন (আ.)-এর এই বিপ্লবের জন্য মুসলমানদের ঐক্যের আবেদন করছি।
তিনি আরো বলেছেন, সাম্প্রতিক আরব বিশ্বের সমস্ত বিপ্লব বর্তমানে অবস্থিত এজিদের বিরুদ্ধে এবং আমি আল-জাহরা, নাজাফের ইসলামী প্রতিষ্ঠান এবং সৌদি আরবের মুসলিম শিক্ষালয় গুলোর কাছে অনুরোধ করছি মুসলমানদের ঐক্যের জন্য যেন তারা কাজ করেন।
911436 #
captcha