ইরানী কুরআন বিষয়ক সংবাদ সংস্থা (ইকনা), «vds-nantes» ওয়েবসাইটের উদ্ধৃত রিপোর্ট: ১৬-ই ডিসেম্বর শুক্রবার স্থানীয় সময় ২০টা থেকে ২২ ঘণ্টা পর্যন্ত “শুক্রবারের চৈতন্য” নামক সংগঠনের উদ্যোগে হযরত মুহাম্মাদ (সা.) এর পরিচয় তুলে ধরতে এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে।
ফ্রান্সের অধিবাসীরা, ইসলাম ধর্ম এবং হযরত মুহাম্মদ (সা.)-কে অপমান করার পর এই দেশের ইসলামী সংগঠন গুলো বিভিন্ন পদ্ধতিতে চেষ্টা করেছে হযরত মুহাম্মদ (সা.)-এর সত্যিকারের পরিচয় এই দেশের জনগণের সামনে তুলে ধরতে এবং ইসলামী বিরোধী দলগুলোর উপযুক্ত জবাব দিতে।
“শুক্রবারের চৈতন্য” নামক সংগঠনের কর্তৃপক্ষ জানিয়েছেন, হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী এবং ব্যক্তিত্বকে চেনা একজন মুসলমানের জন্য ওয়াজিব। সকল মুসলমানের দায়িত্ব যে, হযরত মুহাম্মদ (সা.)-এর সম্পর্কে যদি কেহ খারাপ কথা বলে, তাহলে যেন সে তার উত্তর দিতে পারে ইসলামের শত্রুদের মুখ চিরতরে বন্ধ করে দিতে পারে।
913397#