মিশরে প্রকাশিত আল-ইয়াওম আস-সাবে’র বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : আল আযহার বিশ্ববিদ্যালয়ের ওলামা, ছাত্র এবং উল্লেখযোগ্য সংখ্যক বিপ্লবী জনতা উক্ত বিক্ষোভে অংশগ্রহণ করে বিভিন্ন শ্লোগান দেয়। মিশরের ফতওয়া পরিষদের অন্যতম সম্পাদক ‘শেইখ এমাদ ইফ্ফাতে’র জানাযার সময় হওয়ার সময় বিক্ষোভকারীরা প্রধামন্ত্রীর ভবনের সম্মুখে নিহতদের হত্যার সাথে জড়িতদের বিচার দাবী করে।
বিক্ষোভকারীরা এ সময় ‘আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ’, ‘হাসবুনাল্লাহ ওয়া নে’মাল ওয়াকিল’ ইত্যাদি শ্লোগান দেয়। এ সময় বিপ্লবী যুবকরা বলে : শেইখ এমাদ ইফ্ফাতের অধিকার আদায় করে নিতে হবে এবং আমরা প্রতিবাদ হতে হাত গুটিয়ে নেব না।
মিশরের গ্রান্ড মুফতি শেইখ আলী জুমুআহ, এবং এদেশের ফতওয়া বিষয়ক পরিষদের বহির্বিভাগের কর্মকর্তা আশরাফ ফাহমী, শেইখ এমাদ ইফ্ফাতের জানাযায় অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, শেইখ এমাদ ইফ্ফাত গত ১৬ই ডিসেম্বর প্রধানমন্ত্রীর ভবনের সম্মুখে অনশন পালনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে শাহাদত বরণ করেছেন।#917857