IQNA

তাজিক ভাষায় ইসলামী বইয়ের মোড়ক উন্মোচন

1:12 - December 23, 2011
সংবাদ: 2243342
বিজ্ঞান বিভাগ: তাজিকিস্তানের রাজধানী দোশাম্বে “আব্দুল আল-শরীফ বাকাজাদে”-এর লিখিত “কোরআনের আধুনিক ব্যাখ্যা” ও “ইসলামী আইনশাস্ত্র” বই দুটির মোড়ক উন্মোচনের অনুষ্ঠান উদযাপন হয়েছে।
ইরানী কোরআন বিষয়ক সংবাদ সংস্থা (ইকনা), সেন্ট্রাল এশিয়ান অঞ্চলের উদ্ধৃত রিপোর্ট: ১৯-শে ডিসেম্বরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে “আব্দুল আল-শরীফ বাকাজাদে” বিভিন্ন ওলামাদের উপস্থিতিতে বলেছেন, এই বই দুটির প্রকাশের মূল উদ্দেশ্য হল, পবিত্র কোরআন শরীফের বিভিন্ন থিম এবং ইসলামী আইন তাজিকিস্তানের জনগণের মধ্যে তুলে ধরা।
তাজিকিস্তানের দর্শন ইন্সটিটিউটের পরিচালক “আব্দুল ওহেদ সুমাল উফ” এই অনুষ্ঠানে তার নিজের বক্তৃতায় বলেছেন, কোন প্রকার সন্দেহ ছাড়াই বলা যায়, “কোরআনের আধুনিক ব্যাখ্যা” এবং ইসলামী আইন শাস্ত্র” এই বই দুটি তাজিকিস্তানের জনগণদের অধিক প্রভাবিত করবে।
এই রিপোর্ট অনুযায়ী, “আব্দুস শরীফ বাকাজাদে”-এর লিখিত “রমজান মাসে রোজা” এবং “মানব ইতিহাসের মধ্যে মহামানব” এই দুটি বইও প্রকাশিত হয়েছে।
919389#
captcha