ইরানী কুরআন বিষয়ক সংবাদ সংস্থা (ইকনা) আন্তর্জাতিক আহলে বাইত(আ.)সংস্থার গণযোগাযোগ বিভাগের রিপোর্ট: সংস্থার ২২ বছর পুর্তি উপলক্ষে এই সংস্থার প্রধানের সংবাদ সম্মেলন অধিবেশন আগামি ১২ দেই এসেম্বলি হলে অনুষ্ঠিত হবে। এছাড়াও এই সংস্থার বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে অবহিত করার লক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই অধিবেসন স্তানিয় সময় সকাল ১০ ঘটিকায অনুষ্ঠিত হবে এবং তাতে এই সংস্থার প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহাম্মাদ হাসান আখতারী এই সংস্থার বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে রিপোর্ট পেশ করবেন।
আন্তর্জাতিক আহলে বাইত(আ.)সংস্থার গণযোগাযোগ বিভাগ বিভিন্ন সাংবাদ সংস্থা ও পত্র পত্রিকার সাংবাদিকদেরকে এই অনুষ্ঠাণে উপস্থিত থেকে এই সংস্থার বিভিন্ন কর্মকাণ্ডকে জনগণের সামনে উপস্থাপন করার অনুরোধ জানিয়েছে।
#922979#