সাংস্কৃতিক বিভাগ : ‘অইসলামি সমাজে মুসলমানরা’ শীর্ষক সভা আগামী শনিবার ৩১শে ডিসেম্বর বেলজিয়ামের রাজধানী ব্রুকসেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
Pageshalal ওয়েবসাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ সভা ‘আল ফাতহ’ মসজিদের উদ্যোগে মুসলিম ওলামা ও সাধারণ মুসলমানদের উপস্থিতিতের মধ্য দিয়ে মাগরিবের নামাযান্তে এদেশের রাজধানীতে অনুষ্ঠিত হবে।
সমাজ বিষয়ক বিশেষজ্ঞ আলেমগণ ও বিশ্লেষকগণ এ আলোচনা সভায় অইসলামি দেশসমূহে বসবাসরত মুসলমানদের বিভিন্ন সমস্যার পর্যালোচনা এবং সেগুলো সমাধানের বিষয়ে আলোচনা করবেন।
‘আল ফাতহ’ জামে মসজিদ কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে, উপস্থিত শ্রোতাগণ বিভিন্ন সমস্যা সমাধানে তাদের ব্যক্তিগত প্রস্তাবনাকে উপস্থিত বিশ্লেষকদের নিকট দিতে পারবেন, যাতে করে সাধারণ মুসলমানদের সহযোগিতায় এ সকল বিষয়াদিকে বেলজিয়াম সরকারের নিকট পৌঁছানো সম্ভব হয়।#922152