আন্তর্জাতিক বিভাগ: ইরাকে ইসলামিক সুপ্রিম কাউন্সিলারের চেয়ারম্যান “স্যায়েদ আম্মারুল হাকিম” যীশু খ্রিষ্টের জন্মতিথির উৎসবে “পোপ বেনেডিক্ট ষোল” ক্যাথলিক খ্রিষ্টান নেতাকে অভিনন্দন জানিয়েছেন এবং গুরুত্বারোপ করে বলেছেন, ইরাকের খ্রিষ্টানরা এই দেশের জনগণের মধ্যে গুরুত্বপূর্ণ একটা অংশ।
ইরাকী "Brasa" বার্তা সংস্থার বরাত দিয়ে ইরান কুরআন বিষয়ক সংবাদ সংস্থা “ইকনা’র” রিপোর্ট: “স্যায়েদ আম্মরুল হাকিম” হযরত ঈসা (আ.)-এর জন্মতিথি উৎসবে “পোপ বেনেডিক্ট ষোল” ক্যাথলিক খ্রিষ্টান নেতাকে অভিনন্দন জানিয়েছেন।
“স্যায়েদ আম্মারুল হাকিম” তার নিজের বার্তায় গুরুত্বারোপ করে বলেছেন, খ্রিষ্টানরা ইরাকী সমাজের একটি অংশ এবং তাদের অধিকার রক্ষার্থে আমরা আমাদের সম্পূর্ণ চেষ্টা করব।
তিনি তার বার্তায় বলেছেন, শান্তিপূর্ণ জীবনের জন্য আমাদের চেষ্টা করতে হবে এবং সমস্ত ধর্মীয় দলের কাছে অনুরোধ করেছে, আমাদের মধ্যে যে শান্তি এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে তা সমস্ত বিশ্ববাসীকে জানিয়ে দিতে যাতে করে তাদের ভুল ধারণা ভেঙ্গে যায়।
“স্যায়েদ আম্মারুল হাকিম” আরও উল্লেখ করেছেন, ধর্মের অনুসারীগণ অবশ্যই তাদের জীবন শান্তিপূর্ণ ভাবে পরিচালনা করবে।
924327#