IQNA

চীনে পবিত্র কুরআনের অনুবাদের প্রথম পাণ্ডুলিপি আবিষ্কৃত

19:10 - December 29, 2011
সংবাদ: 2247671
আন্তর্জাতিক বিভাগ: ১৯১২সালে লেখা চীনা ভাষায় পবিত্র কোরআনের হস্ত লিখিত প্রথম অনুবাদ আবিষ্কৃত হয়েছে।
জিংহুয়া বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক সংবাদ সংস্থা “ইকনা’র” রিপোর্ট: চীনের উত্তর-পশ্চিম অঞ্চলের গানশু এলাকায় ১৯১২সালে লেখা চীনা ভাষায় পবিত্র কোরআনের হস্ত লিখিতি প্রথম অনুবাদ আবিষ্কৃত হয়েছে। এই পাণ্ডুলিপিটি আবিষ্কার হওয়ার পূর্বে গবেষকরা মনে করতেন চীনা ভাষায় প্রথম অনুদিত কোরআন ১৯২৭সালে পেইকানে লিখিত ও প্রকাশিত হয়েছে।
হস্ত লিখিত চীনা ভাষায় অনুদিত এই কোরআনটি চীনের ইসলামী সাংস্কৃতি ফাউন্ডেশনের গবেষকদের মাধ্যমে আবিষ্কৃত হয়েছে।
এই ফাউন্ডেশনের পরিচালক ডিঙ্গ শিরান বলেন: শাজুঙ্গ এবং মাফুলু নামে দুই ইসলামী পণ্ডিত যারা লান্জুতে বসবাস করতেন তারা প্রথম বারের মত ১৯১২সালে চীনা ভাষায় কোরআন অনুবাদ করেন।
এরপর শাজুঙ্গ ঐ অনুবাদের তিনটি পাণ্ডুলিপি নিজের হাতে লিখে রাখেন যা লান্জুর জনগণ দীর্ঘ দিন ধরে ব্যাবহার করতেন।
তিনি বলেন: শাজুঙ্গ এবং মাফুলুর অনুবাদে কোরআনের আয়াতের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে লেখা হয়েছে এবং তারা সঠিক শাজুঙ্গ এবং মাফুলু ভাবে অনুবাদ করার যথাসাধ্য চেষ্টা করেছেন।
916797#
captcha