IQNA

নাইজেরিয়ার একটি কুরআনিক স্কুলে বিস্ফোরণ

23:20 - December 30, 2011
সংবাদ: 2248009
আন্তর্জাতিক বিভাগ : নাইজেরিয়ার ডেলটা প্রদেশের অন্তর্ভূক্ত সাপলাহ শহরের একটি কুরআনিক স্কুলে বোমা বিস্ফোরণে বেশ কয়েকজন ছাত্র আহত হয়েছে।
AllAfrica ওয়েবসাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : গত বুধবার (২৮শে ডিসেম্বর) এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ঐ সময় স্কুলে ৩০ জন ছাত্র উপস্থিত ছিল। উক্ত বিস্ফোরণে ৭ জন ছাত্র আহত হয়েছে বলে জানা গেছে। আহতদেরকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দুই সপ্তাহ পূর্বেও ডেলটা প্রদেশের প্রধান শহর সাপলাহ’র একটি মসজিদে বিস্ফোরণ ঘটেছিল।
উল্লেখ্য, বিগত মাসগুলো হতে নাইজেরিয়ায় মুসলমান ও খ্রিষ্টানদের মাঝে ব্যাপক সংঘর্ষ ও বিভেদ পরিলক্ষিত হচ্ছে।#925529
captcha