ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: Zfvtv সাইট, আন্তর্জাতিক জার্নাল কার্টুন নেটওয়ার্ক প্রতিষ্ঠান এবং মস্কো ইসলামিক ছাত্র এসোসিয়েশনের উদ্যোগে ২০ জন ফটোগ্রাফার, মহরমের রঙ্গিন এবং সাদা-কালো ছবি দর্শনার্থীর জন্য উপস্থাপন করেছেন।
এই ফটো এক্সিবিশন, ২০ জন ফটোগ্রাফার যার মধ্যে ১২ জন ইরানী ফটোগ্রাফার তাদের নিজেদের তোলা মহরমের বিভিন্ন ছবি মস্কে ‘স্থায়ী ইসলামিক ছাত্র এসোসিয়েশনে’ প্রদর্শিত করেছেন।
এই এক্সিবিশনে ইরানী ফটোগ্রাফার, যারা মহরমের ছবি প্রদর্শিত করেছেন তার মধ্যে, হামিদ রেজা বাজারগনী, মাসুদ বাহরাওয়ান, নাসের মাহদি পুর, সামানে সায়াদাতিয়ান, বাবাকে সাবায়নি, মারিয়াম তাহমাসাবি, ফারাবাখসে আন্নাজ, জামসেদ ফেইজ, মোহাম্মাদ জাদে ফুরুঘ, মোহাম্মাদ মেইছাম, মোহাম্মাদ নাসের এবং নিরহাদি সালার।
এই এক্সিবিশন স্থানীয় সময় অনুযায়ী ১৬ টা থেকে ২১ টা পর্যন্ত স্থায়ী ইসলামিক ছাত্র এসোসিয়েশনে ১৪-ই জানুয়ারি, ইমাম হোসাইন (আ.)-এর আরবাইন পর্যন্ত অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য যে, আগ্রহ দর্শনার্থীর জন্য মহরমের ফটো এক্সিবিশন www.az-photo.ir সাইটে দৃশ্যমান করা হয়েছে।
926145#