আন্তর্জাতিক বিভাগ : ইসলামি ফির্কাহসমূহের মধ্যকার দ্বন্দ্ব বৃদ্ধির মোকাবেলার উদ্দেশ্যে মালদ্বীপের মুসলিম নেতারা সমবেত হয়েছেন।
Haveeru Online ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : গত ৩১শে ডিসেম্বর এদেশের রাজধানীতে অবস্থিত ইসলামি কেন্দ্রে এ সম্মেলন শুরু হয়। এতে ৬০ জন মুসলিম আলেম অংশগ্রহণ করেন।
ইসলামি মাযহাবসমূহের মাঝে বিভেদ সৃষ্টিকারী বিষয়াদি, মহানবী (স.) এর সুন্নত, বিভিন্ন মাযহাবের মাঝে বিদ্যমান ভেদাভেদ ভুলে নিজেদের মাঝে ঐক্য গড়ে তোলা ইত্যাদি বিষয় এ সমাবেশে পর্যালোচিত হয়েছে।
এ সম্মেলনে মুসলিম ওলামা ছাড়াও মালদ্বীপের রাজনৈতিক ব্যক্তিত্ব, যেমন : ধর্মমন্ত্রী ‘আব্দুল মাজিদ আব্দুল বেররী’, আহমাদ ফাইজ, ইমরান আব্দুল্লাহ, সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল কাইয়ুম প্রমূখ উপস্থিত ছিলেন। এ সম্মেলন গতকাল ১লা জানুয়ারী সমাপ্ত হয়েছে।#926308