“Islam Today” ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: এই প্রাচীনতম কোরআন শরিফ ব্রিটিশ লাইব্রেরী থেকে প্রদর্শনীর উদ্দেশ্যে ব্রিটিশ মিউজিয়ামে নেওয়া হয়েছে।
ব্রিটিশ লাইব্রেরির কর্তৃপক্ষ জানিয়েছেন, অষ্টম শতাব্দীর এই পবিত্র কোরআন শরিফটি মক্কায় অথবা মদিনায় হরিণের চামড়ার উপর লেখা হয়েছে।
প্রাচীনতম এই কোরআন শরিফে কোন “এরাব” (হারকাত) নাই এবং প্রতিটি আয়াতের শেষে ৬ টি ছোট দাগের দ্বারা চিহ্নিত করা হয়েছে।
এই কোরআন শরিফটি উনবিংশ শতাব্দী থেকে এখনও পর্যন্ত লন্ডনে ব্রিটিশ মিউজিয়ামে রক্ষণাবেক্ষণ করা হয়েছে।
ব্রিটিশ মিউজিয়ামে চলতি বছেরর ২৬-ই জানুয়ারি থেকে ১৫-ই এপ্রিল পর্যন্ত “হজ্ব: ইসলামের হৃদয়ে যাত্রা” নামক প্রদর্শনীতে ঐতিহাসিক বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস এবং বিশ্বের তীর্থযাত্রা গুরূত্ব বর্ণনা এবং ইতিহাস সমকালীন শিল্প প্রদর্শিত হবে।
এই প্রদর্শনীর বিভিন্ন বিষয়বস্তুর মধ্যে রয়েছে হজ্বের ইতিহাস, হজ্ব যাত্রার ঐতিহাসিক ও সমসাময়িক পদ্ধতি, হজ্বের চূড়ান্ত উদ্দেশ্য, হজ্ব যাত্রার গুরুত্ব, দর্শনের দৃষ্টিতে হজ্ব, হজ্বের বিভিন্ন দিকের প্রত্যাশা, অতীতে হজ্বযাত্রা কিভাবে সম্পাদন করা হত এবং বর্তমানে হজ্বযাত্রা কিভাবে সম্পাদন করা হয়।
934971#