বাহরাইনের “bna” বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক সংবাদ সংস্থা “ইকনা’র” রিপোর্ট: বাহরাইনের অধিবাসীদের পক্ষ থেকে আফ্রিকার মুসলমানদের সাহায্যার্থে এই দশলাখ কোরআন আফ্রিকার মুসলমানদের উপহার দেওয়া হবে।
বাহরাইনের নাগরিক এবং দেশী ও বিদেশী বিভিন্ন প্রতিষ্ঠান এই পরিকল্পনার বাস্তবায়নের জন্য সহযোগিতার হাত বারিয়ে দিয়েছে এবং এই পরিকল্পনার কর্তৃপক্ষের হাতে আর্থিক সহায়তা করছে।
আফ্রিকার মুসলমানদের দশলাখ কোরআন উপহারের পরিকল্পনার জন্য বাহরাইনের ওলামাগণ স্বাগত জানিয়েছেন এবং বাহরাইনের ওলামা “শেখ ফইছাল আল-আজিজ” এই দেশের নাগরিকদের এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য অংশগ্রহণের আহবান জানিয়েছেন।
তিনি আরও জানান, কোরআন শরীফ, আফ্রিকা মহাদেশের মুসলমানেরা সত্যিকারেই প্রয়োজনবোধ করে, হয়ত বাহরাইনে পবিত্র কোরআন শরিফ সংগ্রহ একটি সহজ বিষয় কিন্তু বিশ্বের অনেক দেশই আছে যাদের জন্য এই কোরআন শরিফ সংগ্রহ করা কষ্টসাধ্য ব্যাপার।
বাহরাইনের অন্য এক ওলামা “ঈসা আল-মাতুয়” এই পরিকল্পনার সাফল্যের জন্য বলেন, বিভিন্ন ভাষায় পবিত্র কোরআন শরিফ অনুবাদের মাধ্যমে ইসলাম ধর্মের প্রচার এবং উন্নতি করা সম্ভব।
941758#