IQNA

তাঞ্জানিয়ায় মুসলমানেরা “হযরত মোহাম্মাদ (সা.)-এর পবিত্র জন্ম বার্ষিকী পালন করছেন

10:16 - February 02, 2012
সংবাদ: 2266964
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: তাঞ্জানিয়ার পশ্চিমাঞ্চলের “কিঘুমা” শহরে মুসলমান অধিবাসীরা হযরত মোহাম্মাদ (সা.)-এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে বিশেষ উৎসব অনুষ্ঠান উদযাপন করবেন।
ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: তাঞ্জানিয়ার “দারুল-হাদী” মাদ্রাসার প্রধান জানিয়েছেন, “দারুল-হাদী” মাদ্রাসার পক্ষ থেকে এই বিশেষ উৎসব অনুষ্ঠান উদযাপন করা হবে এবং এই উৎসব অনুষ্ঠানে এদেশের সহস্র মানুষ সহ পার্শ্ববর্তী দেশ “কঙ্গো” এবং “বুরুন্ডি’র” মুসলমানের অংশগ্রহণ করবেন।
তিনি আরও জানান, হযরত মোহাম্মাদের পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে ৫-ই ফেব্রুয়ারি (১২-ই রবিউল আউয়াল) থেকে দুই মাস ব্যাপী এই উৎসব অনুষ্ঠান মুসলমানদের জন্য অব্যাহত থাকবে।
“দারুল-হাদী” মাদ্রাসার প্রধান গুরুত্বারোপ করে বলেন, পবিত্র কোরআন পাঠ সহ অন্যান্য বিষয়বস্তু এই উৎসবানুষ্ঠানে রাখা হয়েছে এবং তাঞ্জানিয়ার ওলামাগণ এই উৎসব অনুষ্ঠানে হযরত মোহাম্মাদ (সা.)-এর পূর্বপুরুষ এবং তার জীবনী সম্পর্কে তাদের বিশেষ বক্তব্য প্রদান করবেন।
উল্লেখ্য যে, প্রতি বছর হযরত মোহাম্মাদ (সা.)-এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে ১২-ই রবিউল আউয়াল থেকে দুই মাস ব্যাপী তাঞ্জানিয়ার মুসলমানের এদেশের বিভিন্ন অঞ্চলে এই উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত করে।
943640#
captcha