ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: এই বইয়ের বিষয়বস্তু নামাজের মধ্যে দিয়ে আল্লাহর কাছে তার ভালবাসা এবং কৃতজ্ঞতার প্রকাশ কারণ নিঃসন্দেহে নামাজ সবথেকে বড় ইবাদত এবং এই বইয়ের অন্য অংশে পবিত্র কোরআনে বিভিন্ন আয়াতে নামাজ গুরুত্বের কথা তুলে ধরেছে।
আল্লাহর প্রেরিত রাসূল (সা.) আমাদেরকে শিখিয়েছে কিভাবে নামাজ পড়তে হবে এবং তিনি আরও জানিয়েছেন পবিত্র কোরআনে “সালাত” শব্দটির কি মানে।
সুতরাং আমরা বুঝতে পরি যে, হযরত মোহাম্মাদ (সা.) নামাজকে শ্রেষ্ঠ ইবাদত হিসেবে গণ্য করেন এবং আমাদের কর্তব্য আমাদের নামাজ তার কাছ থেকে শেখা কারণ আল্লাহ তায়ালা প্রত্যেকটি নারী এবং পুরুষ মুসলমানের জন্য নামাজ ওয়াজিব করেছেন।
“মোহাম্মাদ নাসিরুদ্দিন আল-বানি” এই বইটি লেখার মাধ্যমে সমাজের জন্য অনেক বড় দায়িত্ব পালন করেছেন।
942779#