Maroc.senego ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : আন্তর্জাতিক এ প্রদর্শনী মরক্কোর রিলেশন বিষয়ক সংস্থার উদ্যোগে মেকনাস অঞ্চলের বিনিয়োগ কেন্দ্রের সহযোগিতায় বিভিন্ন দেশে হালাল পন্য উত্পাদনকারীদের উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মরক্কোর রিলেশন বিষয়ক কেন্দ্রের প্রধান ‘মুহাম্মাদ আল-আহদুদি’ এ প্রদর্শনী আয়োজনের উদ্দেশ্যে সম্পর্কে বলেন : ইউরোপ ও আমেরিকার অমুসলিমদের পক্ষ হতে হালাল পন্যের প্রতি গুরুত্ব প্রদানের ফলে ইসলামি পন্য উত্পাদনে মরক্কোর অর্থনৈতিক দিকের বিষয়টি দৃষ্টিতে রেখে আমরা আন্তর্জাতিক এ প্রদর্শনী আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। যাতে পন্য উত্পাদনকারী কোম্পানী’র মালিকদের দৃষ্টি ইসলামি শরিয়তের প্রতি আকর্ষণ করতে পারি।
তিনি বলেন : এ প্রদর্শনীতে উল্লেখযোগ্য সংখ্যক কোম্পানী অংশগ্রহণ করবে। এতে অন্যান্য দেশ অপেক্ষা ফ্রান্সের পন্য বেশী উপস্থাপিত হবে।#945054