Cupertino.patch ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ প্রদর্শনীতে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশ হতে মুসলিম শিল্পীরা রীতি-রেওয়াজ, ঈমান, ইসলাম ইত্যাদি বিষয়ে তাদের বিভিন্ন শিল্পকর্ম প্রদর্শন করেছেন।
এ যাদুঘরের পরিচালক ডায়ানা আর্গাব্রাইট বলেছেন : এ প্রদর্শনীতে অত্যাধুনিক ও নতুন বিভিন্ন ইসলামি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। এর পরিদর্শনকারীরা বিভিন্ন মুসলমানদের সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয় ও বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসরত মুসলমানদের উপর পরিচিতি লাভ করতে সক্ষম হবে।
তিনি বলেন : আমি মনে করি, এতে প্রদর্শিত বিভিন্ন নতুন শিল্পকর্ম পরিদর্শনকারীদের দৃষ্টি আকর্ষণে সক্ষম হবে। আর তারা ইসলাম সম্পর্কে আরো গভীর ধারণা লাভ করবে।
উল্লেখ্য, এ প্রদর্শনী আগামী ১৬ই ফেব্রুয়ারী নাগাদ পরিদর্শনকারীদের জন্য উন্মুক্ত থাকবে।#947636