সাফির নিউজের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইসলামি এ কবরস্থানের উদ্বোধনী অনুষ্ঠান স্ট্রসবোর্গ শহরের মেয়র, ফ্রান্সের মুসলিম পরিষদের প্রধান ‘মুহাম্মাদ মুসাভি’, স্থানীয় মুসলিম পরিষদের প্রধান ‘ইদ্রিস আয়াশুর’সহ ক্যাথোলিক, প্রটেস্টান, অর্থডোক্স ও ইহুদি প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।
মুসলমানদের জন্য বিশেষ এ কবরস্থান ৮ লক্ষাধিক ইউরো ব্যয়ে দেড় হেক্টর জমির উপর প্রতিষ্ঠিত হয়েছে।
উক্ত জমির উপর কবরস্থান ছাড়াও একটি নামাযখানা, পুরুষ ও নারীদের ওজুর বিশেষ স্থান, বসার জন্য লোহা ও কাঠের বেঞ্চ স্থাপন করা হয়েছে। এছাড়া সমগ্র জমির উপর ঝাউ গাছ রোপন করা হয়েছে।
উল্লেখ্য, স্ট্রসবোর্গের নগর পরিষদ ২০১০ সালে এ কবরস্থান নির্মাণের অনুমোদন প্রদান করেছিল। দীর্ঘ দুই বছর নির্মাণ কাজ চলার পর আজ সরকারী ও ধর্মীয় কর্মকর্তাদের উপস্থিতিতে এ কবরস্থানের উদ্বোধন হতে যাচ্ছে।#948253