ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা”, পশ্চিম এশিয়ার দক্ষিণ-পশ্চিম অঞ্চলের শাখার রিপোর্ট: সংস্কৃতি ও ইসলামী সেন্টার “সাফিনাতুল হেদায়ে’র” প্রচেষ্টায় ৩ ফেব্রুয়ারিতে শিয়া ও সুন্নি মাজহাবের চিন্তাবিদ ও ওলামা এবং রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে “হোসাইনী” বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য ইচ্ছুক ছাত্র-ছাত্রীবৃন্দ তাদের নিজেদের প্রয়োজনীয় সার্টিফিকেট নিয়ে যোগাযোগ করতে পারবেন।
উদ্বোধনি অনুষ্ঠানে এই বিশ্ববিদ্যালয়ের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন “আকিলুল গারাভী” এবং “তালেব হোসাইন” তাদের নিজেদের মূল্যবান বক্তব্য ব্যক্ত করেন।
উল্লেখ্য যে, চারতালা বিশিষ্ট এই “হোসাইনী” বিশ্ববিদ্যালয়টি নয়া দিল্লিতে “Jugha bai” অঞ্চলে তৈরি করা হয়েছে।
946949#