Palestine info ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : হামাস গতকাল এক বিবৃতিতে মসজিদুল আকসাকে ‘রেড লাইন’ হিসেবে আখ্যায়িত করে ঘোষণা করেছে যে, এ মসজিদের উপর কোন প্রকার হামলার অর্থ হচ্ছে সমগ্র আরব বিশ্ব এবং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া।
এতে ১৯৪৮ সালে দখলকৃত অঞ্চলের ফিলিস্তিনীদের প্রতিরোধের প্রসংশা করে ঐক্যবদ্ধভাবে মসজিদুল আকসার রক্ষার জন্য সকলের প্রতি আহবান জানানো হয়েছে।
ফিলিস্তিনী জাতি ও ইসলামি প্রতিরোধের বিষয়ে নিজেদের দায়িত্ব পালনের জন্য সকল মুসলমানদের প্রতি আহবান জানিয়েছে হামাস।
উল্লেখ্য, জায়নবাদী ইসরাইলী সৈন্যরা গত শনিবার হতে বাইতুল মোকাদ্দাস শহরকে ঘিরে রাখে যাতে ইহুদিরা গতকাল রবিবার বাইতুল মোকাদ্দাসে হামলা চালাতে পারে, কিন্তু মসজিদুল আকসার উঠানে ফিলিস্তিনীদের অবস্থান তাদের এ ষড়যন্ত্রকে ধুলিস্যাৎ করে দেয়।
এদিকে ফিলিস্তিনের ওলামা পরিষদ বাইতুল মোকাদ্দাসকে বাঁচানোর লক্যেন দ্রুত হস্তক্ষেপের জন্য সকল মুসলমানদের প্রতি আহবান জানিয়েছে।#952480