ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: এই কোরআন ব্যাখ্যার প্রতিযোগিতা অনুষ্ঠান “এসলাহুল লেসান” সংগঠনের প্রচেষ্টায়, হযরত মোহাম্মাদ (সা.) এবং ইমাম জাফর (আ.)-এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে বিভিন্ন মাদ্রাসা এবং ইসলামিক বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের উপস্থিতিতে ১৩-ই ফেব্রুয়ারিতে মাগরিব এবং ঈশার নামাজের পর অনুষ্ঠিত হয়েছে।
কোরআনের হাফেজ “আব্দুল কুদ্দুস হাদী” জানিয়েছেন, আমাদের উচিত পবিত্র কোরআনের অর্থ এবং তাৎপর্য সহকারে তেলাওয়াত ও হেফজ (মুখস্থ) করা এবং পবিত্র কোরআনের ব্যাখ্যা আমাদের জীবনে হেদায়েত এবং আশীর্বাদ।
তিনি শেষ প্রান্তে বলেন, “কানপুর” শহরের “এসলাহুল লেসান” সংগঠন এই প্রতিযোগিতার শীর্ষস্থানীয়দের মূল্যবান পুরস্কারে ভূষিত করেন।
952197#