রাজনৈতিক এবং সামাজিক বিভাগ: ভারতের রাজধানী “দিল্লিতে” হযরত মোহাম্মাদ (সা.)-এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে ৬-ই ফেব্রুয়ারিতে এক শীর্ষক বৈঠকে কোরআনের দলিলের মাধ্যমে হযরত মোহাম্মাদের (সা.), নবুওয়ত প্রমাণ করা হয়েছে।
ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: “সিরাতুল নাবী” সেন্ট্রাল বোর্ডের প্রচেষ্টায় ইসলামী চিন্তাবিদ, ওলামা এবং বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতিতে ৬-ই ফেব্রুয়ারিতে “সিরাতুল নাবী” নামক শীর্ষক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এই শীর্ষক সম্মেলনে ধর্মীয় বিশেষজ্ঞরা হযরত মোহাম্মাদ (সা.)-এর রিসালাতের উপর পবিত্র কোরআন থেকে দলিল পেশ করেছেন এবং হযরত মোহাম্মাদ (সা.)-এর নবুওয়তের উপর আলোচনা করেছেন।
ভারতের ধর্মীয় চিন্তাবিদ “শামীম আহমেদ” সম্মেলনের শেষ প্রান্তে হযরত মোহাম্মাদ (সা.)-এর আখলাক, উত্তম বৈশিষ্ট্য এবং উত্তম ক্রিয়াকলাপের উপর বিশেষ বক্তৃতা প্রদান করেন।
949256#