ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: “আলীজাদে বেহদানীর” নিজ হস্তলিখিত এই পবিত্র কোরআন শরীফটি ইসলামি বিপ্লবের মহামান্য নেতা হযরত আয়াতুল্লাহ আল উজমা “সাইয়্যেদ আলী খামেনেয়ী”-কে হাদীয়া প্রদান করা হয়েছে। “আলীজাদে বেহদানী” এই পর্যন্ত ৪৪ টি কোরআন নিজ হাতে বিভিন্ন বর্ণমালায় লিখেছেন যার মধ্যে নাস-তালিক, নাসখ, ছলেছ এবং কোফি বর্ণমালা অন্যতম।
ইসলামি বিপ্লবের মহামান্য নেতা হযরত আয়াতুল্লাহ আল উজমা “সাইয়্যেদ আলী খামেনেয়ী”এই মহামূল্যবান হস্তলিখিত স্বর্ণবৃত্তি এই পবিত্র কোরআন শরীফটির প্রশংসা করেছেন এবং “কুদস রাজাভী” অঞ্চলের “গান-জিনা”-তে অনুদান করেছেন।
৬০৪ পৃষ্ঠা বিশিষ্ট এই কোরআন শরীফটি লেখার জন্য ২২৮ গ্রাম খাঁটি সোনা ব্যবহার করা হয়েছে এবং এই পবিত্র কোরআন শরীফটি লেখার জন্য ১১৪ সপ্তাহ সময় লেগেছে।
957119#