Islamicartexhibit ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : যুক্তরাষ্ট্রের ইসলামি শিল্প প্রদর্শনী সংস্থা, উক্ত প্রদর্শনীতে অংশগ্রহণের লক্ষ্যে আগামী ১০ই মার্চ হতে ১৭ই মার্চ নাগাদ এ বিষয়ক শিল্পকর্ম জমা দানের জন্য আহবান জানিয়েছে।
শিল্পীরা পবিত্র কুরআনের আয়াতের সাথে সম্পৃক্ত যে কোন শিল্পকর্মকে এ প্রদর্শনীতে উপস্থাপন করতে পারবেন। ৮ হতে ১৫ বছরের কিশোররাও এ প্রদর্শনীতে অংশগ্রহণ করতে পারবে। প্রদর্শনী আয়জনের সময়সূচী আগামীতে ঘোষণা করা হবে।
উল্লেখ্য, ইসলামি এ সংস্থা ২০১১ সালেও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে ‘কুরআনের মীরাছ : সন্ধী’র বার্তা’ শিরোনামে প্রদর্শনীর আয়োজন করেছিল।#957669