ফরাসী পত্রিকা লোমুন্ডের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : আফগানিস্তানের বাগরাম ঘাঁটিতে বৈদেশিক সৈন্যদের কর্তৃক কয়েক খণ্ড কুরআন শরিফে অগ্নিসংযোগের খবর প্রকাশিত হওয়ার পর মুসলমানরা এ ঘাঁটির সম্মুখে বিক্ষোভ পালন করে। এর প্রতিক্রিয়ায় জন এ্যালান মুসলমানদের নিকট ক্ষমা প্রার্থনা করে এ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত শুরুর তথ্য দিয়েছেন।
ন্যাটো বাহিনী প্রধান বলেন : আন্তর্জাতিক সৈন্যদের কর্তৃক বাগরাম বিমান ঘাঁটিতে পবিত্র কুরআন অগ্নিসংযোগের বিষয়ে প্রয়োজনীয় তদন্তের নির্দেশ প্রদান করা হয়েছে।
তিনি বলেন : আমি এ বিষয়ে আন্তরিকভাবে আফগানিস্তানের প্রেসিডেন্ট, এদেশের মন্ত্রীসভা এবং এদেশের জনগণের নিকট ক্ষমা চাচ্ছি। আমরা পরিপূর্ণভাবে এর তদন্ত চালাবো এবং এ নিশ্চয়তা দেবো যে, এহেন পদক্ষেপ পরবর্তীতে আর গৃহীত হবে না।
তিনি বলেন : এ বিষয়টি সম্পর্কে জানার পর অনতিবিলম্বে আমরা সৈন্যদেরকে বাধা দেই এবং পরবর্তী অগ্নিদগ্ধ গ্রন্থসমূহের অবশিষ্ট অংশগুলো ধর্মীয় স্থানে ফিরিয়ে দেয়া হবে।
বলাবাহুল্য, গত সোমবার (২০শে ফেব্রুয়ারী) আফগানিস্তানের কাবুলের উত্তরে অবস্থিত ‘বাগরাম’ বিমান ঘাঁটিতে অন্যান্য ধর্মীয় গ্রন্থের সাথে বেশ কয়েকটি কুরআন শরিফেও অগ্নিসংযোগ করে মার্কিন সৈন্যরা।#957733