ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: “মুসলমানদের মধ্যে ঐক্য” নামক শীর্ষক বৈঠক ভারতের শিয়া এবং সুন্নি বিদ্বানদের উপস্থিতিতে ২০-শে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হয়েছে।
এই সমাবেশের প্রারম্ভে হজ্ব তীর্থযাত্রা কেন্দ্রীয় কমিটির সভাপতি তার নিজের বক্তৃতায় জানান, মুসলমানদের আল্লাহ এবং রাসুল (সা.)-এর প্রতি ইমান (বিশ্বাস) আছে, কিন্তু দুর্ভাগ্যবশত আল্লাহর নির্দেশ এবং রাসূল (সা.)-কে ভুলে গিয়েছে।
ভারতের বিখ্যাত ধর্মপ্রচারক “আব্দুস সামিই” শেষপ্রান্তে তার নিজের বক্তৃতায় মুসলমানদের বিরুদ্ধে ইসলামের শত্রুদের ষড়যন্ত্রের উপর গুরুত্বারোপ করে বলেন, ইসলামের শত্রুরা চাচ্ছে মুসলমানদের দাসত্বের দিকে ঠেলে দিতে এবং ইসলামের শত্রুরা ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রতি হুমকি দিচ্ছে কিন্তু ইরান তাদের হুমকির প্রতিরোধ করবে, করান ইরান, আল্লাহ নিয়ম অনুযায়ী কাজ করে এবং আমি আশা করি, এই ইসলামী দেশ তাদের মহৎ উদ্দেশ্য সাধন করবে।
957949#