“Sfyrnyvz” ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: অজ্ঞাত ব্যক্তি ২৬-শে ফেব্রুয়ারির রাতে ফ্রান্সের উত্তরাঞ্চলে “Escaudain” নাকম একটি মসজিদের দরজা এবং দেওয়ালে মুসলিম বিরোধী স্লোগান লিখেছে এবং খণ্ডিত ক্রুশ ও চরমপন্থি দলের বিভিন্ন চিহ্ন মসজিদের চারপাশে ঝুলিয়ে রেখেছে।
সকালে নামাজী ব্যক্তিরা নামাজের জন্য মসজিদে নিষেবণ করলে এই স্লোগান দেখতে পাই এবং মুসলিম কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনীকে এ বিষয়ে অবগত করেন।
এই মসজিদের কর্তৃপক্ষ জানান, এই মসজিদের দেওয়ালে যে সমস্ত চিহ্ন ঝুলানো আছে তা থেকে বুঝা যায় যে এ কাজ ইসলাম বিরোধী একটি ইন্টারনেট দলের কাজ । এরা সাম্প্রতিক কয়েক মাস মুসলমানদের ভয় দেখানোর জন্য এই সমস্ত ঘৃণিতর কাজ করছে।
নিরাপত্তা কর্মকর্তা গুরুত্বারোপ করে জানান, এই ঘৃণিতর কর্মে পিছনে যারা আছে তাদেরকে আমাদের সকল ক্ষমতা দিয়ে চিহ্নিত এবং গ্রেফতার করার চেষ্টা করব।
উল্লেখ্য যে, চরমপন্থি দল ২০০৪ সালে উক্ত মসজিদে আক্রমণ করেছিল।
961110#