ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনার” রিপোর্ট: লাহোর হাই কোর্টের আইনজীবীরা আফগানিস্তানের মার্কিন সামরিক বাহিনী কর্তৃক পবিত্র কোরআন শরীফ অবমাননার কারণে দৃঢ়ভাবে নিন্দা জানিয়েছেন এবং পাকিস্তানের সরকারের নিকট আহবান জানিয়েছেন যে, মার্কিন সামরিক বাহিনীর এই পশুবৎ কর্মের জন্য জাতিসংঘ এবং ইসলামী কর্পোরেশন সংস্থা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন।
হাই কোর্টের আইনজীবীরা পাকিস্তানের Baluchistan-এর জন্য আমেরিকান কংগ্রেস রেজোল্যুশনের নিন্দা জানিয়েছেন এবং আমেরিকার প্রতি আহবান জানিয়েছেন তারা যেন পাকিস্তানের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করে।
লাহোর হাই কোর্টের প্রধান “শাহরাম সুরুর চুহাদরী” তার নিজের বক্তৃতায় জানিয়েছেন, পাকিস্তান একটি স্বাধীন দেশ এবং আমেরিকান উপনিবেশ নয়। এদেশের জনগণ খুব ভালোভাবে জানেন যে, দেশকে কিভাবে রক্ষা করতে হবে।
তিনি শেষপ্রান্তে বলেন, পবিত্র কোরআন শরিফ অবমাননা একটি ঘৃণিতর কাজ যা আমেরিকান সৈন্য বাহিনীর মাধ্যমে ঘটেছে এবং Baluchistan বিষয়ক আমেরিকান কংগ্রেস রেজোল্যুশন সম্পূর্ণ নিরর্থক।
965259#