IQNA

আফগানিস্তানে কুরআন পোড়ানোর নিন্দায় কুয়েত ইসলামি কেন্দ্র

20:06 - March 05, 2012
সংবাদ: 2286189
আন্তর্জাতিক বিভাগ : কুয়েতের ‘ওয়া যাক্কির’ ইসলামি কেন্দ্র এক বিবৃতি প্রদান পূর্বক, আফগানিস্তানে মার্কিন সেনাদের কর্তৃক পবিত্র কুরআনে অগ্নিসংযোগের নিন্দা জানিয়েছে।
দৈনিক আল-রা’য়ের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : কুয়েতের ‘ওয়া যাক্কির’ ইসলামি কেন্দ্র ঐ বিবৃতিতে ঘোষণা করেছে যে, পবিত্র কুরআন শুধুমাত্র আফগানিস্তানের জনগণের গ্রন্থ নয়, বরং বিশ্বের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মুসলমানদের গ্রন্থ।
বিবৃতিতে বলা হয়েছে, অত্যাচারীদের কর্তৃক পবিত্র কুরআন অবমাননার শিকার হলেও এ পবিত্র গ্রন্থ চিরন্তন, কেননা মহান আল্লাহ্ এ গ্রন্থকে রক্ষা করবেন।
বিবৃতিতে আরো এসেছে যে, শত্রুরা আমাদেরকে নিজেদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। কেননা আমরা মুসলমান এবং আমরা মহান আল্লাহর গ্রন্থকে আঁকড়ে ধরি এবং মহানবী (স.) এর অনুসরণ করে। আর তারা ইসলাম ধর্মকে নিজেদের জন্য হুমকি বলে মনে করে।
কুয়েতের ‘ওয়া যাক্কির’ ইসলামি কেন্দ্র আরো উল্লেখ করেছে : ইসলাম শত্রুদের পক্ষ হতে হুমকির সম্মুখীন, আমরা যদি চাই মুসলমানদের প্রতি যে সকল অবমাননা করা হয় তা হতে মুক্তি লাভ করতে, তবে আমাদেরকে অবশ্যই পরস্পরের সাথে ঐক্যবদ্ধ হয়ে এ পবিত্র ধর্মের প্রতিরক্ষা করতে হবে। আমাদের উচিত পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদে ক্রোধান্বিত হওয়া এবং পবিত্র কুদসকে ইহুদি শহরে রূপান্তরিত করার বিপরীতে প্রতিক্রিয়া ব্যক্ত করা, আর মুসলমানদের বর্তমান অবস্থার অপব্যবহার সুযোগ ইসরাইলকে না দেয়া।
উল্লেখ্য, কুয়েতের ‘ওয়া যাক্কির’ ইসলামি কেন্দ্র, মুসলমানদেরকে ইন্টারনেট ভিত্তিক বিভিন্ন সেবা দানের উদ্দেশ্যে ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়। এ কেন্দ্রের ওয়েব সাইটের ঠিকানা www.wathakker.net #964943
captcha