আফ্রিকা শাখার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: মাদাগাস্কারে অবস্থিত আল মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের শাখার প্রচেষ্টায় ২০শে ফেব্রুয়ারিতে এই কোরআন প্রশিক্ষণের বিশেষ কোর্স শুরু হয়েছে এবং ১৯শে মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে।
কোরআন শিক্ষার বিশেষ কোর্সে আরবি অক্ষর পরিচিতি, সাধারণ ভাবে কোরআন পাঠ, তাজবিদ সহ কোরআন তেলাওয়াতের বিভিন্ন নিয়ম অংশগ্রহণকারীদের শিখান হবে।
কোরআন শিক্ষা প্রশিক্ষণের বিশেষ কোর্স, ইরানী বিশিষ্ট ক্বারি “হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন স্যায়েদ মুর্তজা রাজাভি” পরিচালনা করবেন।
বলা-বাহুল্য যে, এই প্রশিক্ষণ কোর্সের শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং চূড়ান্ত পর্যায় উত্তীর্ণদের আল মোস্তফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।
959202#