IQNA

কুরআন প্রশিক্ষণকে বাধ্যতামূলক করা হল পাঞ্জাব প্রদেশের স্কুলসমূহে

22:24 - March 10, 2012
সংবাদ: 2289052
কুরআন বিষয়ক কার্যক্রম বিভাগ : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের স্কুলসমূহে আগামী শিক্ষাবর্ষে কুরআন প্রশিক্ষণকে বাধ্যতামূলক করেছে এ রাজ্যের মন্ত্রীসভা।
লাহোর হতে প্রেরিত পাকিস্তান সংবাদদাতার রিপোর্ট : পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের মন্ত্রীসভার সর্বশেষে বৈঠকে এ প্রদেশের সকল স্কুলে কুরআন প্রশিক্ষণকে বাধ্যতামূলক করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
মন্ত্রীসভায় গৃহীত এ সিদ্ধান্ত আগামী শিক্ষাবছর হতে বাস্তবায়িত হবে।
এ সিদ্ধান্তে কুরআন শরিফ পাঠের প্রশিক্ষণ ছাড়াও উর্দু ভাষায় পবিত্র কুরআনের অনুবাদ শিক্ষা এবং তাফসির ও হেফজের বিষয়টিকেও উল্লেখ করা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা মনে করেন এ কর্মসূচী বাস্তবায়নের মধ্য দিয়ে পাঞ্জাব রাজ্যে কুরআন শিক্ষার প্রসার ও তাবলিগী ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হবে।
বলাবাহুল্য, ইতিপূর্বে শুধুমাত্র ৩০ পারার কয়েকটি সূরা মুখস্ত করানো হত। এ কর্মসূচীর আওতায় অনুবাদসহ সমস্ত কুরআন শরিফ এ প্রদেশের শিক্ষাসূচীতে সংযোজিত হল।#968297
captcha