IQNA

কুয়েতে ৩৭ তম আন্তর্জাতিক ইসলামী গ্রন্থমেলা অনুষ্ঠিত

22:59 - March 13, 2012
সংবাদ: 2291338
আন্তর্জাতিক বিভাগ: কুয়েতে এপ্রিল মাসের ২৪ তারিখে “সামাজিক সংস্করণ” সোসাইটির পক্ষ থেকে আন্তর্জাতিক ইসলামী গ্রন্থমেলা অনুষ্ঠিত হবে।
“shorouknews” ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: এই আন্তর্জাতিক ইসলামী গ্রন্থমেলায় দেশী এবং বিদেশী বিভিন্ন প্রকাশকদের বই উপস্থাপন করা হবে এবং মে মাসের ৫ তারিখ পর্যন্ত অব্যাহত থকবে।
কুয়েত ইসলামী গ্রন্থমেলায় পরিচালক “আব্দুল মোনয়েমুল ফিলকাভী” জানান, কুয়েতের সামাজিক সংস্করণ সোসাইটি প্রায় ৪০ বছর ব্যাপী এধরণের প্রদর্শনী অনুষ্ঠিত করছে। এই সোসাইটির প্রধান উদ্দেশ্য পরিবারের সদস্যদের মধ্যে বই পড়ার সংস্কৃতি উন্নত করা।
তিনি আরও জানান, ৩৭তম আন্তর্জাতিক ইসলামী গ্রন্থমেলায় অনেক গ্রন্থাগারিক অংশগ্রহণ করার জন্য আবেদন জানিয়েছে এবং অংশগ্রহণকারীদের জন্য ১৩৮ টি স্টল তৈরি করা হয়েছে এবং স্টল তৈরিকর্ম অব্যাহত থাকবে।
“আব্দুল মোনয়েমুল ফিলকাভী” শেষপ্রান্তে বলেন, সৌদি আরব, মিশর, লেবানন, তুরস্ক, ইরান, সিরিয়া এবং সংযুক্ত আরব আমিরাত এই আন্তর্জাতিক গ্রন্থমেলায় অংশগ্রহণ করার জন্য আবেদন জানিয়েছে।
এই গ্রন্থমেলার উপান্তে ধর্মীয় পণ্ডিত ও বুদ্ধিজীবীদের অংশগ্রহণের মাধ্যমে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে।
970443#
captcha