IQNA

মার্কিন দূতাবাস পূনরায় মিশরীয় বিপ্লবীদের ঘেরাওয়ে

12:58 - March 19, 2012
সংবাদ: 2293736
আন্তর্জাতিক বিভাগ : হাজার হাজার মিশরীয় গত শুক্রবার -১৬ই মার্চ- কায়রোতে জুমআর নামায আদায়ের পর এ দেশে অবস্থিত মার্কিন দূতাবাস ঘেরাও করে মার্কিন রাষ্ট্রদূতের বহিস্কারের দাবী জানিয়েছে।
আল আলাম নিউজ চ্যানেলের ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : মিশরের বিক্ষুব্ধ জনতা গত শুক্রবার কায়রোর আল-তাহরির অঞ্চলে কাছাকাছি অবস্থিত গার্ডেন সিটিতে অবস্থিত মার্কিন দূতাবাসের চারপাশে ব্যারিকেড দিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বহিস্কারের দাবী জানায়।
বিক্ষোভকারীরা তাদের শ্লোগানে মার্কিন আসামীদের পলায়নে সহায়তার প্রতি ইশারা করে এদেশের বিভিন্ন দলের প্রতি মার্কিন সাহায্যের বিরোধিত করে। মিশরের রাজধানীর জনগণ এদেশের অভ্যন্তরিন বিষয়ে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কোচ্ছেদের দাবী জানায়। এ সময় তারা যুক্তরাষ্ট্র কর্তৃক আর্থিক সহযোগিতা শীর্ষক মামলার আসামীদেরকে মিশরের ফিরিয়ে আনার দাবী জানায়, যাতে তাদের বিচার মিশরেই হয়।
যুক্তরাষ্ট্র কর্তৃক গোপনে মিশরের বিভিন্ন দলকে আর্থিক সহযোগিতা দানের ঘটনায় জড়িত ১৬ জন মার্কিনী জামানত নিয়ে মিশর ত্যাগে সক্ষম হয়েছে।#973119
captcha