IQNA

থাইল্যান্ডের মুসলিম সম্প্রদায়কে সমর্থন করবে মালয়েশিয়া

23:33 - March 21, 2012
সংবাদ: 2294017
রাজনৈতিক এবং সামাজিক বিভাগ: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা মার্চ মাসের ১৪ তারিখে থাইল্যান্ডের মুসলিম সম্প্রদায়কে স্থায়ীভাবে সমর্থন করার খবর জানিয়েছে।
ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা “নাসের বিন আব্দুল আজিজ মোহাম্মদ” নবী করিম (সা.)-এর বিশেষ উৎসব অনুষ্ঠানে থাইল্যান্ডের মুসলমানদের উপস্থিতিতে এদেশের মুসলিম সম্প্রদায়কে স্থায়ী ভাবে সমর্থন করার খবর জানিয়েছেন।
তিনি থাইল্যান্ডের মুসলমান কেন্দ্রীয় কমিটির সঙ্গে শীর্ষক বৈঠকে মালয়েশিয়া এবং থাইল্যান্ডের সম্পর্ক বিকশিত করার উদ্দেশ্য বলেন, মালয়েশিয়ানদের সাথে থাইল্যান্ডের কিছু ধার্মিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মিল রয়েছে এবং আমরা আমাদের ব্যাবসায়িক সম্পর্ককে সম্প্রসারিত করে এই দুই দেশের সম্পর্ক বৃদ্ধি করতে পারি।
উল্লেখিত যে, থাইল্যান্ডের কিছু উপজাতি এদেশের দক্ষিণ অঞ্চলে বসবাস করে। এই উপজাতিরা মালয়েশিয়ার সীমান্তবর্তী অঞ্চলে বসবাস করে। একারণে তারা মালয় ভাষায় কথা বলে আর এজন্য তাদের “মালাভী” বলা হয়। এটি একটি গুরুত্বপূর্ণ পরিমিতি যা এই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের জন্য গন্না করা হয়।
973401#
captcha