IQNA

পর্তুগিজ ভাষায় অনুবাদকৃত পাঁচ হাজার কোরআন ব্রাজিলে অনুদান

1:30 - March 23, 2012
সংবাদ: 2294095
আন্তর্জাতিক বিভাগ: আমিরাতের “দুবাই” শহরে দাতব্য এসোসিয়েশনের সহযোগিতায় পর্তুগিজ ভাষায় অনুবাদকৃত পাঁচ হাজার কোরআন ব্রাজিলে বিতরণ করা হয়েছে।
আমিরাতে প্রকাশিত “আল ইত্তেহাদ” দৈনিক সংবাদপত্রের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: দুবাই-এর দাতব্য এসোসিয়েশনের পক্ষ থেকে পর্তুগিজ ভাষায় অনুবাদকৃত পাঁচ হাজার কোরআন, ব্রাজিলের ইসলামী ইউনিয়নে অনুদানের মূল উদ্দেশ্য এদেশের মুসলিম জনতাকে কোরআনের সঙ্গে বেশী করে পরিচয় করানো।
দুবাই দাতব্য এসোসিয়েশনের কর্মকর্তা “আহমদ মোহাম্মদ মিসমার” জানান, এই দাতব্য এসোসিয়েশন গত বছরে বিভিন্ন মুসলিম দেশে ব্যাপক সেবা প্রদান করেছে এবং ইথিওপিয়ায় ১৫ হাজার কোরআন প্রেরণ করেছে যার মধ্যে ১০ হাজার কপি পূর্ণাঙ্গ কোরআন এবং ২৯ ও ৩০ পারার ৫ হাজার কপি ছিল।
তিনি আরও বলেন, ইসলামিক মন্ত্রণালয় দপ্তর এবং দুবাই দাতব্য প্রতিষ্ঠানের সহযোগিতায় ব্রাজিলের “সান পাওলো” শহরে পাঁচটি মসজিদ তৈরি করা হয়েছে।
973203#
captcha