IQNA

ইরাকে “পবিত্র কোরআনের সঙ্গে অন্তরঙ্গতা” নামক মাহফিল অনুষ্ঠিত

23:11 - March 23, 2012
সংবাদ: 2294164
আন্তর্জাতিক বিভাগ: ইরাকের দক্ষিণাঞ্চলের “নাসরিয়া” শহরের দারুল কোরআন ইন্সটিটিউটের পক্ষ থেকে, মার্চ মাসের ২০ তারিখে “পবিত্র কোরআনের সঙ্গে অন্তরঙ্গতা” নামক মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ইরাকের “নাসরিয়া” শহরের দারুল কোরআনের পরিচালক “রায়াদ আদনান সাজারুল নাসের”, সংবাদ সংস্থা ইকনার সাথে সাক্ষাৎকারে বলেছেন, উক্ত মাহফিল, ‘নাসরিয়া’ শহরের জামে মসজিদে অনুষ্ঠিত হয়েছে। ইরাকের খ্যাতনামা ক্বারি “আলী ইসমাইল আলবায়াতি” “পবিত্র কোরআনের সঙ্গে অন্তরঙ্গতা” মাহফিল অনুষ্ঠিত উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, “আলী ইসমাইল আলবায়াতি” ইরানের পবিত্র কুম নগরীর স্যায়েদা রোকাইয়া কুরআনিক সেন্টারের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন।
রায়াদ আদনান সাজারুল নাসের শেষপ্রান্তে জানান, ইরাকের বিভিন্ন কোরআন প্রতিযোগিতায় “আলী ইসমাইল আলবায়াতি” শীর্ষ স্থান অর্জন করেছেন। এই বিশিষ্ট ক্বারিকে দারুল কোরআনের শিক্ষক হিসেবে নিয়োগ করা হবে।
973498#
captcha