IQNA

পাকিস্তানে সাংস্কৃতিক-প্রচারমূলক শীর্ষক সম্মেলন উদযাপন

19:08 - March 25, 2012
সংবাদ: 2294593
রাজনৈতিক এবং সামাজিক বিভাগ: পাকিস্তানের ‘সিন্ধা’ প্রদেশে, এপ্রিল মাসের ৩০ তারিখে দুই দিন ব্যাপী সাংস্কৃতিক, শিক্ষা এবং প্রচারমূলক শীর্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে।
দক্ষিণ-পশ্চিম এশিয়ার পশ্চিমাঞ্চলের শাখার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: এই সাংস্কৃতিক শীর্ষক সম্মেলনর মূল উদ্দেশ্য ‘সিন্ধা’ প্রদেশের যুব সমাজের মধ্যে ইসলাম শিক্ষা সঞ্চালিত করা। উক্ত শীর্ষক সম্মেলনে বিশেষজ্ঞমণ্ডলি ফিকাহ এবং হাদিসের বিষয়ে বিশেষ শিক্ষা প্রদান করবেন।
দুই দিন বিশিষ্ট এই শীর্ষক সম্মেলনে শিয়া আন্দোলন, শিয়াদের বিভিন্ন বিদ্যালয়ের বৈশিষ্ট্য, শিয়া এবং তাদের ভবিষ্যৎ নিয়ে বিশেষ আলোচনা প্রদান করা হবে।
আশা করা যাচ্ছে, উক্ত সাংস্কৃতিক শীর্ষক সম্মেলনে পাকিস্তানের ‘সিন্ধা’ প্রদেশের সহস্রাধিক যুবক অংশগ্রহণ করবে।
975021#
captcha