ONA News এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : সর্বসাকূল্যে ২৮৫ জন ক্বারী ও হাফেজ এ প্রতিযোগিতার প্রাথমিক রাউন্ডে অংশগ্রহণ করেন, যা গত ১৭ই মার্চ মাসকাতে অনুষ্ঠিত হয়।
প্রাথমিক রাউন্ড হতে ১৪২ জন ক্বারী ও হাফেজ চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত হন। নির্বাচিত এ ক্বারী ও হাফেজগণ এ পর্বে সর্বমোট পাঁচটি বিভাগে পরস্পরের প্রতিদ্বন্দিতা করছেন।
এ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব আগামী ৮ই এপ্রিল নাগাগ অব্যাহত থাকবে। ওমানের এ হেফজ ও তেলাওয়াত প্রতিযোগিতা ‘সুলতান কাবুস ইসলামি সাংস্কৃতিক কেন্দ্রে’র উদ্যোগে প্রতিবছর আয়োজিত হয়।
উল্লেখ্য, এ প্রতিযোগিতার ২১তম অধিবেশন ৬১৪ জন প্রতিদ্বন্দীর অংশগ্রহণের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়।#977144