Saphirnews ওয়েব সাইটের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ প্রদর্শনী প্রথমবারের মত ২০০৪ সালে প্যারিসে শুরু হয় এবং চলতি বছর ৯ম প্রদর্শনী আয়োজনের মধ্য দিয়ে এ প্রদর্শনী সমাপ্ত হবে।
৯ম আন্তর্জাতিক হালাল পন্য প্রদর্শনী ৩রা ও ৪ঠা এপ্রিল দু’দিন ব্যাপী, ৪ হাজার স্কয়ার মিটার আয়তন বিশিষ্ট এলাকার উপর এবং শেষ বারের মত অনুষ্ঠিত হচ্ছে। এতে ইউরোপ ও এশিয়ার ১ শতাধিক ইসলামি শরিয়ত মোতাবেক খাদ্য, ঔষধ ও প্রসাধনী উত্পাদনকারী কোম্পানী অংশগ্রহণ করছে। এতে হালাল পন্য বাজারজাত কারক বিভিন্ন কোম্পানীও অংশগ্রহণ করবে।
উল্লেখ্য, এ প্রদর্শনীতে অংশগ্রহণকারী কোম্পানীকে অবশ্যই ‘হালাল পন্য’ উত্পাদনের লাইসেন্সের অধিকারী হতে হবে, যাতে হালাল পন্য উত্পানদের ক্ষেত্রে এ সকল কোম্পানী’র গ্রহণযোগ্যতা কতটুকু তা প্রমাণিত হয়।#977103