«Huffington Post» সংবাদপত্রের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: যুক্তরাষ্ট্রের বহু অমুসলিম নারী, ইরাকি অভিবাসী “শায়মা’র” প্রতি সমর্থন প্রকাশের জন্য মাথায় স্কার্ফ পরে তাদের ছবি সামাজিক যোগাযোগের ওয়েব সাইট ফেইসবুকের “দশ লাখ নারীর হিজাব শায়মার জন্য” পাতায় পোস্ট করছে।
৩২ বছর বয়সী এই ভদ্র মহিলা পাঁচ সন্তানের জননী। এই ভদ্র মহিলার মৃত্যু দেহ ক্যালিফোর্নিয়ায় তার নিজ বাসায় পাওয়া গেছে। ইসলাম বিদ্বেষীদের ব্যাপক মারধর করার কারণে মারাত্মক ভাবে জখম হয় এবং প্রচুর রক্তক্ষরণ ঘটে এবং এর কারণে মৃত্যুবরণ করেন। ইসলাম বিদ্বেষীরা “শায়মা’র” মৃত্যু দেহের পাশে একটি চিরকুট রেখে যায়। সেখানে লেখা ছিল, "তোমরা সন্ত্রাসী; নিজ দেশে ফিরে যাও।
এই ঘটনার প্রতিবাদে সম্প্রতি যুক্তরাষ্ট্রের অনেক বিশ্ববিদ্যালয়ে ছাত্র-ছাত্রীরা “হিজাব ও টুপি সহ জ্যাকেট” শ্লোগানের সমন্বয়ে বিক্ষোভ মিছিল বের করে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঞ্চলে ২৬ শে ফেব্রুয়ারিতে, এক পাহারাদার গুলির আঘাতে যুক্তরাষ্ট্রের এক কৃষ্ণবর্ণ যুবতি মৃত্যুবরণ করে। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে “টুপি সহ জ্যাকেট” বাক্যটি উল্লেখ করা হয়।
978592#