IQNA

মোহাম্মাদ রেজা কাজালসাফালি

যয়নাব কোবরা (আ.) নিজের ধৈর্যশক্তি দিয়ে ইমাম হোসাইন (আ.)-এর বিপ্লব অমর করেছেন

12:05 - April 06, 2012
সংবাদ: 2298606
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: ইরানী সাংস্কৃতিক সহদূত বলেছেন, হযরত যয়নাব কোবরা (আ.) নিজের ধৈর্যশক্তি দিয়ে ইমাম হোসাইন (আ.)-এর বিপ্লব অমর করেছেন।
ইসলামী সংস্কৃতি ও সম্পর্ক সংস্থার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: সিয়েরালিওনে অবস্থিত ইরানী কালচার সেন্টারের পরিচালক মোহাম্মাদ রেজা কাজালসাফালি, হযরত যয়নাব (আ.)-এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে পেশ করেন, হযরত যয়নাব (আ.) আশুরার মরু যাত্রাদলের নেতৃত্বের পাশাপাশি রোগী এবং আহতদের সেবা প্রদান করেন। আর একারণেই হযরত যয়নাব (আ.)-এর পবিত্র জন্মদিনকে সেবিকা দিবস নামকরণ করা হয়েছে।
তিনি, হযরত যয়নাব (আ.)-এর অবস্থান, বাগ্মিতা এবং বুদ্ধিমত্তার প্রতি গুরুত্বারোপ করে বলেন, হযরত যয়নাব (আ.) আশুরার ঘটনাকে প্রচার করে ঐশ্বরিক, মানবিক এবং ইসলামে নারীদের মূল্যবোধ প্রমাণিত করেন।
মোহাম্মাদ রেজা কাজালসাফালি শেষপ্রান্তে বলেন, কুফা এবং শ্যামে আশুরার মরু যাত্রাদলে হযরত যয়নাব (আ.) নিজের ধৈর্য, সহনশক্তি এবং সাহসের মাধ্যমে ইমাম হোসাইন (আ.)-এর আশুরার বিপ্লবকে অমর করেছেন।
977697#
captcha