“alhaqq” ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: এই প্রতিযোগিতা ১ম এপ্রিলে হোসাইনী স্কুলের প্রচেষ্টায়, কানাডিয়ান ছাত্রদের পবিত্র কোরআন পড়ার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, উক্ত কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পিতা-মাতার নিকট বিশেষ ফর্ম প্রদান করা হয়েছে। এই ফর্মে বাচ্চাদের চল্লিশ দিনের কোরআন পাঠ নথিভুক্ত করা হবে।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদেরকে পাঁচটি দলে বিভক্ত করা হয়েছে। যারমধ্যে ৪ থেকে ৫ বছরের বাচ্চা, ৬ থেকে ৮ বছরের বাচ্চা, ৯ থেকে ১১ বছরের ছাত্র, ১২ থেকে ১৫ বছরের ছাত্র এবং ১৬ বছরের ঊর্ধ্বে নবযুবকদের বিবেচনা করা হয়েছে।
চল্লিশ দিন ব্যাপী এই প্রতিযোগিতা ১০ই মে পর্যন্ত অব্যাহত থাকবে এবং প্রতিটি দলের শীর্ষস্থানে উত্তীর্ণদের মূল্যবান পুরস্কার প্রদান করা হবে।
980054#