IQNA

মদিনায় হযরত ফাতেমা জাহরা (আ.)-এর পবিত্র শাহাদত বার্ষিকী উদযাপন

0:11 - April 10, 2012
সংবাদ: 2301325
আন্তর্জাতিক বিভাগ: মদিনায় হযরত ফাতেমা জাহরা (আ.)-এর পবিত্র শাহাদত বার্ষিকী উপলক্ষে আহলে বায়েতের (আ.) ভক্তদের উপস্থিতিতে বিশেষ শোকানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‘esharh’ ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: হযরত ফাতেমা জাহরা (আ.)-এর পবিত্র শাহাদত বার্ষিকী উপলক্ষে বিশেষ শোকানুষ্ঠান মদিনার যুবকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে। এই শোকানুষ্ঠান, হযরত মোহাম্মাদ (সা.)-এর প্রাণ প্রিয় কন্যা জগতের মাতা হযরত ফাতেমা জাহরা (সাল.)-এর শানে কবিতা সহ অন্যান্য প্রোগ্রামের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
উক্ত শোকানুষ্ঠানে অংশগ্রহণকারী এক নবযুবক হযরত ফাতেমা (আ.)-এর ব্যক্তিত্ব সম্পর্কে নিজ বক্তৃতায় বলেন, হযরত ফাতেমা (আ.)-এর জীবন ছিল অতি সংক্ষিপ্ত কিন্তু তাঁর জীবনের প্রতিটা মুহূর্ত শিক্ষণীয় ছিল যেটা এখনও আমাদের সুষ্ঠু ভাবে জীবনযাপনের জন্য প্রয়োজন।
সৌদি আরবের উত্তরে “কাতিফ” শহরের শিয়া অধিবাসীরা, হযরত মোহাম্মাদ (সা.)-এর প্রাণ প্রিয় কন্যা জগতের মাতা হযরত ফাতেমা জাহরা (সাল.)-এর পবিত্র মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিশেষ শোকানুষ্ঠানের ব্যবস্থা করেছেন।
981655#
captcha