‘masjid-e-ali.org’ ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: এই শোকানুষ্ঠান ফাতেমা জাহরা (সা. লা.)-এর শানে ২১ থেকে ২৪শে এপ্রিল পর্যন্ত বিভিন্ন ওলামাগণের বক্তৃতা সহ ইংল্যান্ড থেকে আগত শেখ মোহাম্মাদ হিল্লী মার্সিয়া ও নওহা পাঠ করবেন।
এই শোকানুষ্ঠানে যে সকল বিষয়ে বক্তৃতা প্রদান করা হবে তারমধ্যে কোরআন থেকে জুল কারনিনের কাহিনী, আল্লাহর পুস্তক সর্বোত্তম পথপ্রদর্শক, শিয়াদের চিন্তাধারার প্রত্যাশা, হযরত ফাতেমা জাহরা (সা. আ.)-এর জীবনী অন্যতম।
উল্লেখ্য যে, শনিবারে জোহর ও আছরের নামাজের পর এবং অন্যান্য দিনে মাগরিব ও ঈসার নামাজের পর এই শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে।