IQNA

নারীদের জন্য ‘মালি’ প্রজাতন্ত্রে “ইসলাম শিক্ষা’র” অনুষ্ঠান অনুষ্ঠিত

1:11 - April 23, 2012
সংবাদ: 2310290
রাজনৈতিক ও সামাজিক বিভাগ: “খাদিজাতুল কোবরা” নামক মুসলিম নারী এসোসিয়েশনের পক্ষ থেকে ‘মালি’র রাজধানী ‘বামাকো’তে ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে মহিলাদের জন্য তিন দিন ব্যাপী “ইসলাম শিক্ষা’র” বিশেষ কোর্স অনুষ্ঠিত হয়েছে।
আফ্রিকা শাখার বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা “ইকনা’র” রিপোর্ট: এই “ইসলাম শিক্ষা” কোর্সে ‘ইসলামে মুসলিম দম্পতির সম্মান’, ‘ইসলামের দৃষ্টিতে শিশুদের পরিচর্যা’, ‘ইসলামের দৃষ্টিতে বাচ্চাদের বুকের দুধ খাওয়ানর গুরুত্ব’ এবং ‘ইসলাম ও সুস্থতা’র বিষয়ে বিশেষ আলোচনা করা হয়েছে।
এই কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে আঞ্জুমানের সদস্য মোহাম্মাদ কিতা তার নিজের বক্তৃতায় বলেন, ইসলামে পরিবারে শিক্ষা প্রদানের জন্য বলা হয়েছে। অনেক রেওয়ায়েতে শিশুদের খাবার হিসেবে মায়ের বুকের দুধের কথা উল্লেখ করা হয়েছে।
তিনি নবী করিম (সা.)-এর হাদিসটির উপর গুরুত্বারোপ করে বলেন,
“ليس للصبی لبن خير من لبن امه”
“শিশুদের জন্য কোন দুধই মায়ের দুধের চেয়ে শ্রেষ্ঠ নয়”
বিগত শতাব্দীতে শিশুদের এই সমস্যার কথা কেউ জানত না। কিন্তু ইসলাম শিশুদের প্রতি প্রচুর গুরুত্ব দিয়েছে এবং মায়েদেরকে একাজের জন্য উৎসাহিত করেছে।
এই কোর্স পরিচালক এবং আঞ্জুমানের প্রধান মারিয়াম জরা তার নিজের বক্তৃতায় বলেন, বিয়ের পূর্বেই নারীদেরকে, শিশুদের শারীরিক ও মানসিক প্রশিক্ষণ সম্পর্কে অবগত থাকা উচিত যাতে করে ভবিষ্যতে মারাত্মক ধরণের সমস্যা সম্মুখীন না হতে হয়।
তিনি আরও বলেন, ইসলাম, ব্যক্তিগত ও সামাজিক জীবনে সকলের নিকট শিশুদেরকে সুস্থ ভাবে বেরে উঠার জন্য গুরুত্বারোপ করেছে।
এই কোর্সের সমাপ্তিতে ইসলাম শিক্ষার আলোকে বিশেষ প্রদর্শনী প্রদর্শিত করা হয়।
990559#
captcha