আন্তর্জাতিক বিভাগ : বসনিয়া হারজিগোভিনার রাজধানী, সারাইউ শহরের অধিবাসী মোহাম্মদ মুশিছ, এ বিষয়ে পদক্ষেপ নিয়েছেন। তিনি কোরআনের সমস্ত সূরা সমূহকে, অত্যন্ত মানসম্মত ভাবে, ৩৫ মিলি মিটারের মাইক্রো ফিল্মে প্রকাশ করেছেন।
“haber 7” ওয়েবসাইটের বরাত দিয়ে ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : মোহাম্মদ মুশিছ একজন মুসলমান ও বিদ্যুৎ ইঞ্জিনিয়ার হিসেবে বসনিয়ায় কর্মরত রয়েছেন। তার এ কাজে উৎসাহিত হওয়ার ক্ষেত্রে বলেন, অনেক দিন পূর্বে লাইব্রেরীতে কাজ করার সময় এরূপ একটি ‘ইঞ্জিল গ্রন্থ’ দেখতে পাই। যেটি মাইক্রো ফিল্ম আকারে লাইব্রেরীতে সংরক্ষিত ছিল। সে থেকে আমি চেষ্টা করতে থাকি এবং বর্তমানে আমি কোরআনের সমস্ত সূরা সমূহকে ৩৫ মিলি মিটার মাইক্রো ফিল্ম আকারে অনুলিপি হিসেবে প্রকাশ করতে সক্ষম হয়েছি।
তিনি বলেন, কোরআনের সমস্ত পৃষ্ঠা সমূহকে একে অপরের পাশাপাশি করে এক পৃষ্ঠায় পরিণত করা হয়েছে এবং অবশেষে ৫৪৪ পৃষ্ঠার একটি অনুলিপিকে ৩৫ মিলি মিটারের মাইক্রো ফিল্মে প্রকাশ করি।
তিনি আরও বলেন, এই ধরনের কাজ বিশ্বে এটাই প্রথম এবং এটি আমাদের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। এই মাইক্রো ফিল্ম অনুলিপিটির পরিচিতি লাভের জন্য মিসরের লাইব্রেরী ‘এসকানদারি এবং দুবায়ের মিউজিয়ামে পাঠানো হয়েছে।
991776#